আইজিপির করা মন্তব্যটি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন: ডা. জাহেদ উর রহমান
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএমআপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আইজিপির করা মন্তব্যটি প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি আগের বক্তব্য থেকে সরে এসেছেন এবং নিজের বক্তব্যের কারণে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। আইজিপি যেভাবে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, সেটি যথাযথভাবে বোঝানো সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। আইজিপির বক্তব্যের ব্যাখ্যার পর বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বক্তব্যের বিষয়ে তিনি অনড় থাকেননি; বরং নিজে থেকেই বুঝতে পেরেছেন যে তার কথার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা এবং পরবর্তী অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
আইজিপির বিষয়ে সরকারের অবস্থান নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, "তার ব্যাপারে যদি কোন অন্যান্য সিদ্ধান্ত থাকারও প্রবণতা থাকে। প্রধানমন্ত্রী তো দেশে নেই, দেশে ফেরার পর এটা উনি বিবেচনা করবেন।"
প্রেস ব্রিফিংয়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই চাইবে না দেশে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটুক। এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রের স্বাভাবিক চরিত্র ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি সরকার কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না।
তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বেআইনি কাজের নির্দেশ দেয়া হলেও তা পালন করতে তারা বাধ্য নন।
সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন মেনে চলার পাশাপাশি আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না উল্লেখ করে জাহেদ উর রহমান আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের এই বাধ্যবাধকতার বিষয়টি স্পষ্ট।

বিষয়: