আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হলো বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠতম এবং সর্বোচ্চ পদবি। তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ও সারা দেশে সব পুলিশ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।