প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৫২ পিএমআপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:০১ পিএম
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আলজেরিয়া।
দক্ষিণ ফ্রান্সের এক্স অন প্রোভঁস শহরে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই গোলরক্ষক বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে নিজের আনুগত্য বদলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে অক্টোবরের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন, সেখানে তিন গোলরক্ষকের একজন হিসেবে জায়গা পেয়েছেন লুকা।
চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা জিদান। চার ভাইই রিয়াল মাদ্রিদের বিখ্যাত একাডেমি থেকে উঠে এসেছেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন।
রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন লুকা। এছাড়া লা লিগায় রায়ো ভায়েকানোর জার্সিতেও দেখা গেছে তাকে। ২০২২ সালে তিনি দ্বিতীয় বিভাগের ক্লাব এইবারে যোগ দেন। এরপর ২০২৪ সালে নাম লেখান গ্রানাডায়।
লুকার পিতামহ ও পিতামহী আলজেরিয়ার কাবিলি অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। সেই পারিবারিক সূত্রেই আলজেরিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
তার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই ম্যাচে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ জিতেছিল ইতালি।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে গ্রুপ জি এর শীর্ষে রয়েছে আলজেরিয়া। আগামী দুই ম্যাচের একটি জিততে পারলেই উত্তর ও মধ্য আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে দলটি।
আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

বিষয়: