ইরানকে হারানো কেন দুঃসাধ্য?

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

আমেরিকা–ইসরায়েলের যৌথ হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে—ইরান কি এবার দখল হয়ে যাবে? ইতিহাস বলছে, ইরানকে দখল করে রাখা কখনোই সহজ ছিল না। শতাব্দীর পর শতাব্দী ধরে ইরান বহিঃশক্তির আক্রমণ মোকাবিলা করেছে, কিন্তু খুব কম সময়ের জন্যই কেউ দেশটিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

কেন ইরানকে দখল করা এত কঠিন? কীভাবে ইরানের ভূগোল, ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা দেশটিকে অন্যরকম শক্তি দিয়েছে?

ভিডিওতে আলোচনা করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা—

*১৯৭৯ সালের ইসলামি বিপ্লব ও পাহলভি রাজবংশের পতন

*তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকট

*মার্কিন অভিযান Operation Eagle Claw-এর ব্যর্থতা

*আট বছরের ভয়াবহ ইরাক-ইরান যুদ্ধ

*ইরানের বিরুদ্ধে কয়েকটি মার্কিন সামরিক অভিযান

*ইরানের ওপর দীর্ঘ অর্থনৈতিক নিষেধাজ্ঞা

এছাড়াও আলোচনা করা হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলো, ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন অনিশ্চয়তা। ইরানের পতন হলে সুন্নি উগ্রবাদীরা কীভাবে প্রভাবশালী হবে।

বিশ্লেষকরা বলছেন, কেবল আকাশপথে হামলা চালিয়ে বা সামরিক স্থাপনা ধ্বংস করে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ দেশটির দুর্গম ভূপ্রকৃতি, শক্তিশালী রাষ্ট্র কাঠামো এবং দীর্ঘ ইতিহাস বারবার বহিঃশক্তির আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। তাহলে খামেইনি-পরবর্তী ইরানের ভবিষ্যৎ কী? ইসলামী প্রজাতন্ত্র কি টিকে থাকবে, নাকি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে?