জামায়াত কি রাজনৈতিক কৌশল বদলাচ্ছে?

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

হিন্দু ধর্মাবলম্বীকে জাতীয় নির্বাচনে প্রার্থী করা, আলোচিত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দলে ভেড়ানো, নারী ও সংখ্যালঘু ইস্যুতে নতুন ভাষ্য - সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ঐতিহাসিক রক্ষণশীল অবস্থান থেকে সরে আসছে?

এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে—

১। জামায়াতে ইসলামীর আদর্শিক ভিত্তি ও আবুল আলা মওদুদীর চিন্তাধারা

২। নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের ঐতিহাসিক অবস্থান

৩। মুক্তিযুদ্ধ ও একাত্তরে ভূমিকা নিয়ে দলটির বয়ান কীভাবে বদলেছে

৪। গঠনতন্ত্রে আনা পরিবর্তন ও অমুসলিম সদস্যপদের সুযোগ

৫। কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়া ও মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির রাজনৈতিক অর্থ

৬। Islamist Left বা ইসলামপন্থি বাম ধারণা আসলে কী

৭। জামায়াতের এই রিব্র্যান্ডিং কতটা কৌশল, আর কতটা আদর্শিক পরিবর্তন

জামায়াতে ইসলামী কি সত্যিই গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়ের রাজনীতিতে ঢুকছে, নাকি শুধুই সময়ের প্রয়োজনে নেওয়া রাজনৈতিক কৌশল?