কেন, কীভাবে পরীমনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে?

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে পরীমনির মুক্তিপ্রাপ্ত ছবির যাত্রা। ‘স্বপ্নজাল’-এ তার অভিনয় প্রশংসা পেয়েছে। ‘বিশ্বসুন্দরী’কে বাণিজ্যিকভাবে সফল বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যম। ‘রঙিলা কিতাব’-এর জন্য জনপ্রিয় বিভাগে অভিনয়ের পুরস্কারও পেয়েছেন। প্রায় এক যুগে বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি সিনেমা দিয়ে আলোচিত নয়। বরং তার জীবনই সিনেমা।

ব্যক্তিগত জীবন, কাজ, বিভিন্ন ঘটনা দিয়ে সব সময়েই আলোচনায় থাকেন তিনি। কখনো প্রতিবাদে, কখনো আবেগে, কখনো রাগে, কখনো রাখঢাক না করে বলা কথায়। নেতিবাচক প্রতিক্রিয়া যতই দেখাক, দর্শক বা গণমাধ্যম কখনোই তাকে নিয়ে আগ্রহের ঝোঁক থেকে সরে আসেনি। 

ব্যক্তিগত জীবন এবং বিতর্কিত ঘটনা দিয়ে আলোচিত এই অভিনেত্রী এখন আবারও সংবাদে আদালতে ঘটে যাওয়া ঘটনায়। যার ফলাফলে পাল্টাপাল্টি অভিযোগে সাংবাদিক বনাম পরীমনি বিতর্ক চলমান। পরে অন্য একটি অনুষ্ঠানেও গড়িয়েছে এই ঘটনার জের।

পরীমনিকে নিয়ে আগ্রহের মনস্তত্ত্ব আসলে কোথায়?