এলপিজির দাম বাড়ছে কেন, সাধারণ মানুষের উপায় কী?

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

সাম্প্রতিক সময়ে এলপিজির দাম বেড়েই চলেছে। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ আয়ের মানুষ। সর্বশেষ মূল্যবৃদ্ধির পর খোলা বাজারে এখন আড়াই হাজার টাকার নিচে গ্যাস পাওয়া কঠিন। ইরান যুদ্ধের পর থেকে গ্যাসের মূল্য বেড়েছে। বাংলাদেশের ক্ষেত্রে, গ্যাসের কাঁচামাল নিয়ে আসার জন্য দূরের পথ, জাহাজের ভাড়া বৃদ্ধি, পণ্যের দাম বেশি হওয়ার প্রভাব প্রকট। পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশে এলপিজির দাম এখন সবচেয়ে বেশি।

সাধারণ মানুষ এই দাম বেড়ে যাওয়ার কারণে অনেক সংকটে পড়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর প্রভাব অন্যান্য প্রেক্ষিতেও ছড়িয়ে পড়তে পারে।

সংকট নিরসনের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে এলপিজি সরবরাহের পরিকল্পনার কথা বলেছে সরকার। এক্ষেত্রে যাদের আয় খুবই কম, তাদের তালিকা করার কথা রয়েছে।