চার দশক আগে জীবন দিয়ে যেভাবে প্রতিরোধের প্রতীক হয়ে যান নূর হোসেন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএমআপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
নূর হোসেনের বাবা মজিবুর রহমান যেদিন প্রথম ঢাকায় পা রাখেন, সেদিন ক্যালেন্ডারে তারিখ ছিলো ১৯৫২ সালের ২১এ ডিসেম্বর। সবাই তাকে সাবধান করেছিল, অবস্থা ভালো না, ছাত্রদের ওপর গু'লি চালাচ্ছে পুলিশ। ভাষা আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ মজিবুর রহমানকে আলোড়িত করেছিল। স্বাধীনতার আগ পর্যন্ত ঢাকা শহরে অসংখ্য মিছিল-মিটিংয়ে অংশ নেন তিনি। তিনি হয়তো ভাবেননি, স্বাধীন বাংলাদেশে এই ঢাকা শহরের মাঝেই বুক চিতিয়ে প্রাণ দেবেন তার ছেলে নূর হোসেন। নূর হোসেনের ত্যাগের ফলে গণতন্ত্র স্থায়ীভাবে কায়েম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য যে তিনি বিপ্লবের, প্রতিরোধের এবং দ্রোহের প্রতীক হয়ে গেছিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।