বিপন্ন বাংলাদেশের হাতি, সংকটগুলো কোথায়, রক্ষার উপায় কী?

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

মানুষের ভালোবাসায় রক্ষা পেয়েছিলো তিস্তায় ডুবে যেতে থাকা হাতি শাবকের জীবন। সাহসী কিছু মানুষ সেদিন হাল ছাড়েননি বলেই মায়ের কাছে ফিরেছিলো কয়েকদিন বয়সের হাতি শিশু।

বাংলাদেশের বন্য হাতির পরিস্থিতিও এখন বিপদাপন্ন। দশ বছর আগের হিসাব বলছে বাংলাদেশের নিজস্ব হাতির সংখ্যা তিনশোরও কম।

চলাচলের করিডোরে বিপত্তি, চারণভূমি সংকীর্ণ হয়ে আসা, খাদ্য এবং বিচরণের সংকটের পাশাপাশি রয়েছে মানুষের সাথে সংঘাতের বিপদ।

গত কয়েক দশকে অজস্র হাতির সাথে সাথে অনেক মানুষও প্রাণ হারিয়েছেন হাতি বনাম মানুষ সংকটে। একদিকে হাতির চাই খাদ্য ও চলাচলে নিরাপত্তা, অন্যদিকে মানুষের প্রয়োজন ফসল রক্ষা করা।

চরম বিপদে থাকছে এবং করুণ জীবনযাপন করছে বন্দি হাতিগুলো। এগুলো সার্কাস, বিয়েবাড়িতে প্রদর্শন বা ভাড়া খাটায় ব্যবহৃত হচ্ছে। 

বাংলাদেশের হাতি সংরক্ষণের জন্য প্রয়োজন সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে বহুস্তরের উদ্যোগ। একইসাথে সাধারণ মানুষের আন্তরিকতাও জরুরি।