প্রথমে উদ্ধার, পরে মায়ের কাছে ফেরানো, হাতি শাবককে বাঁচানোর হৃদয়ছোঁয়া গল্প

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

তীব্র স্রোতে ভেসে যেতে থাকা হাতির শাবকটিকে প্রাণের ঝুঁকি নিয়েই বাঁচান স্থানীয় যুবক জেলেরা। তারপর তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আরেক রোমাঞ্চকর জার্নি। ফেসবুক ভেসে গেছে লাখ লাখ মানুষের কমেন্ট আর ভালোবাসার রিয়্যাকশনে। এই পুরো দৃশ্যমান ঘটনার পেছনেও রয়েছে আরও গল্প, যা জানা যায় বনবিভাগের এক কর্মকর্তার ফেইসবুক পোস্টে।