জামায়াতের জোটে যাওয়া ‘বিশাল সমস্যা’ কেন বলেছেন সামান্তা শারমিন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

নিজেকে বাম ঘরানা থেকে আসা মানুষ বলে পরিচয় দেন সামান্তা শারমিন। বিশ্ববিদ্যালয় জীবনে অল্প কিছু দিনের জন্য একটি ছাত্র সংগঠনের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তারপর ছাত্রাবস্থায় তনু হত্যা থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রবিরোধী, নিরাপদ সড়কসহ নানা আন্দোলনে যুক্ত ছিলেন।

কথা চলুক পডকাস্টে জিয়াদ রোহানের মুখোমুখি হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এই কেন্দ্রীয় নেত্রী বলেছেন কেন জামায়তে ইসলামীর সাথে জোটে যাওয়া দলের জন্য ভবিষ্যতে ‘বিশাল সমস্যা’ হয়ে দাঁড়াবে।

জোটে যাওয়ার সিদ্ধান্ত কি তাদের সমর্থকদের হতাশ করেছে? কেন তিনি জোটে যাওয়ার বিপক্ষে ছিলেন? ৩০০ আসনেই কি দেওয়ার মতো প্রার্থী ছিল? এনসিপি’র সংসদে যাওয়াকে কেন তিনি মুখ্য বিষয় মনে করেন না? ‘ইনার পার্টি স্ট্রাগল’ কীভাবে সামাল দেবেন?

এমন আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন।