যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন নুরুল ইসলাম মনি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

‘৮৮ ও ‘৯১ সালে নুরুল ইসলাম মনি ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য। বিএনপিতে যোগ দেন ১৯৯৪ সালে। খালেদা জিয়ার ডাকে তিনি কেন যোগ দিয়েছিলেন বিএনপিতে?

‘কথা চলুক’ পডকাস্টে নাহিদ হোসেনের মুখোমুখি হয়ে সেই স্মৃতিচারণ করেছেন নুরুল ইসলাম মনি। বলেছেন নানা অব্যক্ত কথা।

ব্যক্তি খালেদা জিয়াকে কেমন দেখেছিলেন তিনি? ১৯৯১ সালের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর ২০০১ সালের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যে পার্থক্য কী? বিরোধী দলের প্রতি কেমন ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আচরণ? খালেদা জিয়ার মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো, তা পূরণ হবে কিভাবে? তারেক রহমান কী পাহাড়সম চাপ সামলাতে পারবেন? ডানপন্থার উত্থান আগামী বাংলাদেশের জন্য কেমন চ্যালেঞ্জ?

এমন আরো অনেক প্রশ্নের উত্তর দিয়েছন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।