অটোরিক্সা ধীরে ধীরে মেইন রোড থেকে উঠিয়ে দেওয়া হবে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

ঢাকার তীব্র যানজট, ব্যাটারিচালিত অটোরিকশার দাপট, ট্রাফিক ব্যবস্থার চ্যালেঞ্জ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরার মাধ্যমে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলাপ -এর এই পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার।

আলোচনার মূল বিষয়বস্তু:

- যানজটের বর্তমান চিত্র ও অর্থনৈতিক ক্ষতি: গবেষণার তথ্যানুযায়ী ঢাকায় যানজটের কারণে গড়ে মানুষের গতি হেঁটে চলার গতির চেয়েও কমে গেছে এবং প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ।

- মূল সমস্যাসমূহ: অবকাঠামোগত সীমাবদ্ধতা, ২০-২৫ তলা ভবনের আধিক্যের ফলে জনসংখ্যা বৃদ্ধি, অপ্রতুল রাস্তা এবং গণপরিবহনের ফিটনেস সংকট।

- অটোরিকশার দৌরাত্ম্য ও ভবিষ্যৎ পরিকল্পনা: প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা পর্যায়ক্রমে ও ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থার প্রস্তুতি নিয়ে আলোচনা।

- এআই ক্যামেরার ব্যবহার: ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্যামেরা বসিয়ে সিসিটিভি ও ই-প্রসেসিংয়ের মাধ্যমে মামলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ।