নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:২৩ এএমআপডেট : ২২ জুন ২০২৬, ১০:২৪ এএম
নিটল-নিলয় গ্রুপের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সদস্য সেলিমা আহমাদ।
বিশিষ্ট নারী উদ্যোক্তা, নিটল-নিলয় গ্রুপের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) রবিবার রাতে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে।
পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সেলিমা আহমাদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামী মঙ্গলবার তার মরদেহ দেশে আনা হবে।
সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। তবে ব্যবসায়ী পরিচয়ের বাইরেও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশের হাজারো নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন। অর্থায়ন, প্রশিক্ষণ ও বাজারসুবিধা নিশ্চিত করার মাধ্যমে নারীদের ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন সেলিমা আহমাদ। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ব্যবসা, সমাজ উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ লাভ করেন। সামাজিক দায়বদ্ধতা, শান্তি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকার জন্য এ সম্মাননা তাকে প্রদান করা হয়।
তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী সমাজ, নারী উদ্যোক্তা মহল এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, নারী উদ্যোক্তা সংগঠন ও রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের নারী উদ্যোক্তা বিকাশের ইতিহাসে সেলিমা আহমাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

বিষয়: