প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:৩৮ পিএমআপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই।
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শুক্রবার রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাবিব আল মুজাহিদীর বাবা ছিলেন আল মুজাহিদী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক ফেইসবুক পোস্টে শাবিব আল মুজাহিদী লেখেন, “আব্বা নেই।”
পরিবারের সদস্যদের বরাতে একাত্তর টেলিভিশন জানায়, গত বুধবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কার্যকারিতা হারাতে শুরু করেছিল। এছাড়া প্রায় দুই সপ্তাহ ধরে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না।
বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় দীর্ঘ কয়েক দশকের অবদানের জন্য আল মুজাহিদী বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। প্রেম, জীবন ও মৃত্তিকার প্রতি গভীর অনুরাগ ছিল তার কবিতার প্রধান উপজীব্য। কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ এবং শিশু-কিশোর সাহিত্য মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশ।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার এবং বাসাসপ কাব্যরত্ন পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন।
সাংবাদিকতা পেশায়ও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্ম নেওয়া আল মুজাহিদী মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সাংবাদিকতার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে রেখে গেলেন এক সমৃদ্ধ উত্তরাধিকার।
মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী

বিষয়: