জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট: বঙ্গভবনের কর্মকর্তা ডিবি হেফাজতে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হেফাজতে নেওয়া ছরওয়ারে আলম রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত ছিলেন বলেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার জামায়াত আমীরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি পোস্ট ঘিরে সমালোচনা শুরু হয়।

ওই পোস্টে লেখা লেখা হয়, “আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।” 

এই পোস্ট ঘিরে সমালোচনা শুরু হলে জামায়াতে ইসলামী থেকে দাবি করা হয়, শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারে আলমের বিরুদ্ধে অভিযোগ আনান হয়।