রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএমআপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলো হাইকোর্ট।
খুনি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে মঙ্গলবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
১৬ই নভেম্বর সোমবার একদিনের মধ্যে এই শুনানিটি শেষ হয়।
রাষ্ট্রপক্ষে রামিসার মামলাটির শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী।
অন্যদিকে আসামি পক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী হাফিজুর রহমান খান। মামলায় আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ই জুন রায় ঘোষণা করেছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ট্রাইব্যুনাল দুই আসামির মধ্যে সোহেলকে ৫ লাখ আর স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। দেশের সবচেয়ে কম সময়ে অর্থাৎ ১৯ দিনে বিচারক ট্রাইব্যুনাল এই আলোচিত মামলার রায়টি ঘোষণা করেন।
ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। মৃত্যুর দণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথিপত্র গত ৯ই জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। এটি ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়।
কারা কর্তৃপক্ষের মাধ্যমের আদালতের রায়ের বিরুদ্ধে গত ১১ই জুন পৃথক জেল আপিল করেন সোহেল ও স্বপ্না। এরপর হাইকোর্টের দ্বৈত একটি বেঞ্চে গত ১৪ই জুন জেল আপিল দুটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি করা হয়। ওই দিন হাইকোর্টের এই বেঞ্চ জেল আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন।
রায় ঘোষণার পর নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এক প্রতিক্রিয়ার সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন। তবে অপর আসামি স্বপ্নার খালাসের বিষয়ে রায় দেখে সিদ্ধান্ত নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রায় পরবর্তী ব্রিফিংয়ে বলেন, টানা দুই ঘণ্টা রায় চলাকালে সাক্ষী ও আসামিদের শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কিত বয়ান তুলে ধরেন। তিনি বলেন, আসামি সোহেল যে ধরনের অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ডই যুক্তিযুক্ত হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, দ্রুত বিচার হলেও আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। রামিসাকে হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এরকম অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। জানান অ্যাটর্নি জেনারেল।
চলতি বছর ১৯এ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সেখান থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে স্বপ্না পুলিশকে দেওয়া তথ্যে জানান, শিশু রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণেন পর হত্যা করেন সোহেল। রামিসার মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে। সেসময় দুই হাত প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তারপর মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। আর খণ্ডিত মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান।
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ঘটনার দিন পল্লবী থানায় মামলা দায়ের করেন। আসামি করা হয় সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। এর পরদিন সোহেল নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে তাকে ও স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়।
এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ই জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন।
ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার বাসায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সমবেদনা দিতে গিয়ে জানান দ্রুত বিচার শেষ করার আশ্বাস দিয়েছিলেন।

বিষয়: