ঢাকায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রাকে আগুন: খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএমআপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, সোমবার রাতের প্রথম প্রহরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত দুইটার দিকে একাধিক স্থানে যানবাহনেও আগুন দেওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। তবে একটি ঘটনায় অটোরিকশাচালকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে মিরপুর মাজার রোডের ধানসিঁড়ি হোটেলের সামনে একটি অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।
রাত সাড়ে ১২টার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কম্পাউন্ডের পকেট গেটের সামনে, সুপ্রিম কোর্টের গেটে, মিরপুরের কালশী ফ্লাইওভারে ওঠার মুখে, হোটেল রেডিসনের সামনে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সোয়া দুইটার দিকে শ্যামপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সময়ে মতিঝিলের এজিবি কলোনির পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়।
এদিকে খুলনায় রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে।
একই সময়ে কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল রং দিয়ে ‘যুবলীগ’ লিখে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
রাজধানী ঢাকা ও খুলনায় একের পর এক বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়: