প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএমআপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
সিআইডি হেডকোয়ার্টার, পল্লবী থানাসহ ঢাকার বিভিন্ন জায়গায় রবিবার সন্ধ্যার পর থেকে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ৮-৯টি ককটেল বিস্ফোরণ হয়েছ। সেখান থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, জনমনে ভীতি তৈরি করতে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করা হচ্ছে। বাসে আগুন দেওয়ায় পরিবহনখাতে উদ্বেগ ছড়িয়েছে। নিরাপত্তার দাবিতে আইজিপির কাছে চিঠি লিখেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
একের পর এক বিস্ফোরণ
রবিবার সন্ধ্যায় আনুমানিক ছয়টা থেকে সাতটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অন্তত ৮-৯টি ককটেল বিস্ফোরণ হয়। টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেইট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কাছাকাছি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়।
এ ঘটনার পর ও মেট্রোরেল এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত মানুষ ও শিক্ষার্থীরা তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
সন্ধ্যা ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র প্রধান কার্যালয় এবং পল্লবী থানার গেটে ককটেল ছোঁড়া হয়। পুলিশ জানিয়েছে, ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছুঁড়ে মারা হয়েছে। এত পল্লবী থানা এলাকায় থাকা এসআরবি-৪ এর একজন সদস্য আহত হয়েছেন।
রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নাম্বারের সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এছাড়া যাত্রাবাড়ী থানা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানী মহাখালী এলাকাতেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একাধিক বাসে আগুন
রবিবার সন্ধ্যা ৬টার দিকে ভাটারার ১০০ ফুট সড়কে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
এর আগে শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালায় পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও বাসের কর্মচারীরা তা নিভিয়ে ফেলে। গভীর রাতে মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।
পুলিশ বলছে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল কর্মসূচিকে কেন্দ্র করেই এসব সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। ডিএমপির ডিসি মিডিয়া আকতার হোসেন জানিয়েছেন, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
গত দুই দিনে বেশ কয়েকটি গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে চিঠিও দিয়েছে সংগঠনটি।
পল্লবী থানায়, সিআইডি হেড কোয়ার্টারে ককটেল, বাসে আগুন

বিষয়: