বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএমআপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
মেজর (অব.) আখতারুজ্জামান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো.শফিকুল ইসলাম আলাপ-কে নিশ্চিত করেছেন ।
এর আগে একই দিনে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো.শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন।
দায়ের করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়।
বিমানবন্দর থানায় দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়, অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে ১লা সেপ্টেম্বর মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে একপর্যায়ে মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং "আমি কিন্তু পিটাবো ধইরা", "ঘাড় ধরে বের করে দিবো" বলে প্রকাশ্যে হুমকি দেন। এমনকি তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন, বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী মো. শাহরিয়ার আলম সজিব।
আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও এজাহারে বলা হয়েছে। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।
বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বমোট ৫ বার বহিষ্কৃত হন মেজর (অব.) আখতারুজ্জামান। বারবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে ২০২৫ সালের ১৩ই ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিষয়: