সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। জামিন পাওয়া আসামিরা হলেন আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরী।

আদালত সূত্র জানায়, নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আহমেদ জোবায়েরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে আত্মসমর্পন করে জামিন চাইলে তা নামঞ্জুর হয়।