হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ পাচ্ছে তিন সংবাদমাধ্যম
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএমআপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
মঙ্গলবার এক আদেশে ফেডারেল বিচারক টিম কেলি এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের নির্দেশে হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ ফিরে পাচ্ছে তিন সংবাদমাধ্যম। মঙ্গলবার এক আদেশে ফেডারেল বিচারক টিম কেলি জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দিতে হবে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অপছন্দের কারণে প্রবেশাধিকার বাতিল করা হলে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন হতে পারে বলে মন্তব্য করেছেন বিচারক টিম কেলি।
কেলির মতে, ট্রাম্পের নিজের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে নেতিবাচক ও নিজের প্রতি পক্ষপাতদুষ্ট মনে করেই তিনি এ নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
নিষেধাজ্ঞার পক্ষে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরলেও আদালতে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। তার পর্যবেক্ষণ, শুরু থেকেই জাতীয় নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল, এমন প্রমাণ সরকার উপস্থাপন করতে পারেনি।
এর আগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন বিচারক কেলি। পরে হোয়াইট হাউস নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে চিঠি পাঠালেও, বিচারকের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চিঠি দেওয়ায় আগের আইনি ত্রুটি পুরোপুরি দূর হয়নি।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের দাবি, সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া বা বাতিল করার এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে। তবে সংবাদমাধ্যমগুলোর আইনজীবীরা বলছেন, এ নিষেধাজ্ঞা সংবাদ সংগ্রহের সুযোগ সীমিত করার পাশাপাশি অন্য সাংবাদিকদের মধ্যেও ভীতি তৈরি করতে পারে।
চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন নেতিবাচক ও একপেশে। আদালতের সর্বশেষ আদেশে আপাতত সংবাদমাধ্যম তিনটির হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ বহাল থাকছে। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগও রয়েছে ট্রাম্প প্রশাসনের।

বিষয়: