উগ্রবাদে বিশ্বাসী ছিলেন ফ্লাইদুবাইয়ের কো-পাইলট, দাবি নেতানিয়াহুর
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএমআপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানের কো-পাইলটকে উগ্র ইসলামপন্থি মতাদর্শে বিশ্বাসী বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কো-পাইলটের ব্যক্তিগত তথ্য থেকে উগ্র ইসলামি মতাদর্শে দীক্ষিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি আত্মহত্যাপ্রবণ ছিলেন বলেও দাবি করেন নেতানিয়াহু। তবে তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না তিনি।
বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। সৌদি আরবের আকাশে উড্ডয়নের সময় মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে বিমানটি ১৪ হাজার ফুটের বেশি নিচে নেমে যায় বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।
এ সময় কো-পাইলটের ছুরিকাঘাতে আহত হন ক্যাপ্টেন। পরে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রীরা মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে নেন। বিমানে থাকা বিকল্প ক্রুদের সহায়তায় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু প্রাণে রক্ষা পান।
ইসরায়েলের পক্ষ থেকে কো-পাইলটকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক মূল্যায়নে তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হলেও তদন্ত চলছে।
ঘটনার উদ্দেশ্য, সন্ত্রাসী সংশ্লিষ্টতা কিংবা এর পেছনে পূর্বপরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি কর্তৃপক্ষও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেত তদন্তে যুক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা।
এদিকে, আহত ক্যাপ্টেন ভারতের নাগরিক স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে ভারতের দূতাবাস। হামলাকারীকে নিয়ন্ত্রণে নেওয়া যাত্রীদেরও প্রশংসা করেছেন ইসরায়েল ও ভারতের প্রধানমন্ত্রী।

বিষয়: