ট্রাম্পের কর-দায়মুক্তির চুক্তি বাতিল, আবারও তদন্তের সুযোগ
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএমআপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
ট্রাম্পের কর-দায়মুক্তির চুক্তি বাতিল, আবারও তদন্তের সুযোগ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর বিভাগ বা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর করা একটি আইনি চুক্তি বাতিল করেছে দেশটির আদালত। এই রায়ের ফলে ট্রাম্পের কর-সংক্রান্ত বিষয়ে আবারও তদন্ত বা কর নিরীক্ষা (ট্যাক্স অডিট) চালানোর সুযোগ তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সমঝোতার আওতায় ট্রাম্পকে কর নিরীক্ষা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। পাশাপাশি তার প্রশাসনকে ১৮০ কোটি ডলারের একটি ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল গঠনের অনুমতিও দেওয়া হয়। যদিও পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। এই তহবিলের ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের অন্যায্য আচরণের শিকার হওয়ার দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
এর বিনিময়ে ট্রাম্প আইআরএসের বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের ব্যক্তিগত মামলা প্রত্যাহারে রাজি হন।
সোমবার যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ক্যাথলিন উইলিয়ামস রায়ে বলেন, মামলাটি যথাযথ আইনি উদ্দেশ্যে করা হয়নি। তার মতে, এই সমঝোতার মাধ্যমে ট্রাম্প-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এমনকি করদাতাদের অর্থ আইনে নির্ধারিত নয় এমন উদ্দেশ্যে ব্যবহারের পথও তৈরি করা হচ্ছিল।
রায়ের ফলে ট্রাম্প, তার দুই ছেলেসহ মামলার সংশ্লিষ্টরা ভবিষ্যতের কোনো আইনি প্রক্রিয়ায় এই সমঝোতার শর্ত উল্লেখ করতে পারবেন না। ফলে আইআরএস চাইলে ট্রাম্পের কর-সংক্রান্ত বিষয়ে নতুন করে তদন্ত বা নিরীক্ষা চালাতে পারবে।
বিচারক ট্রাম্পের এক আইনজীবীর বিরুদ্ধে নৈতিকতা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফাঁস হওয়া ট্রাম্পের কর-তথ্যের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বছরে তিনি মাত্র ৭৫০ ডলার ফেডারেল আয়কর দিয়েছিলেন। আর আগের ১৫ বছরের মধ্যে ১০ বছর তিনি কোনো আয়করই দেননি।

বিষয়: