প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পিএমআপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ
পাঁচ আরোহীসহ একটি কার্গো বিমান আরব সাগরে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত থেকে পাঁচজন ক্রু নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছিলো বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ক্রুদের উদ্ধারে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরেডারটোয়েন্টি এর তথ্য অনুযায়ী, করাচি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে একাধিক সংস্থা মিলে উদ্ধার অভিযান শুরু করেছে।
তারা জানিয়েছে, কার্গো বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় বা বিমানটির নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বোয়িং এর পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিষয়: