ট্রাম্পের দাবি বৈঠকের অনুরোধ ইরানের, নাকচ করেছে তেহরান
আলাপ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৩২ পিএমআপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে ইরান। গত সপ্তাহে পালটা-পালটি হামলার পর তেহরান এই বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
আল-জাজিরা এ খবর দিয়ে জানিয়েছে মঙ্গলবার কাতারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে এই দাবি অস্বীকার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ তারা করেনি।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি এগিয়ে নিতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল দোহার উদ্দেশ্যে পাঠানো হবে।
হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ফ্রান্সের পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান ফ্রান্সকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্স যেন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়।

বিষয়: