ফ্লোরিডায় লিমন ও বৃষ্টির মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে
লিমন ও বৃষ্টি স্বপ্ন বুনছিলেন সুন্দর আগামীর, পরিকল্পনা করছিলেন বিয়ের
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএমআপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম
জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি
পড়াশোনা করছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়। স্বপ্ন বুনছিলেন সুন্দর আগামীর। ঠিক করেছিলেন শিগগিরই বিয়ে করবেন দুইজন। পরিবারের একজনকে জানিয়েও ছিলেন সেই কথা; কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যান বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এমন সংবাদ প্রকাশ করেছে সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় শুক্রবার উদ্ধার হয়েছে জামিল আহমেদ লিমন এর মরদেহ। তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যেই লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে এপি।
একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানা গেলেও তার ভাই জাহিদ হাসান প্রান্ত এক ফেইসবুকে পোস্টে লিখেছেন “মাই সিস্টার ইজ নো মোর উইথ আস।”
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রেস রিলিজে বলা হয়, লিমনকে ১৬ই এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার ট্যাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।
নিহত লিমন পরিবেশ, জলবায়ু ও নীতি বিশ্লেষণ নিয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা সুলতানা বৃষ্টির পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তাদের দুজনের বয়সই ২৭ বছর।
১৭ই এপ্রিল বিকাল পর্যন্ত লিমন ও বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু স্থানীয় পুলিশকে অবহিত করেন।
লিমনের ভাই জুবায়ের আহমেদ সিবিএস নিউজকে জানান, লিমন থিসিস নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে গত সপ্তাহে তাদের যোগাযোগ করতে না করেছিলেন।
এক সপ্তাহ নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজের ওপর থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায়, হিলসবোরো কাউন্টি পুলিশ।
সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শুক্রবার সকাল ৯টার দিকে লিমনের রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রয়েছে মৃত্যুর সংবাদ না দেওয়া ও অবৈধভাবে মৃতদেহ সরানো, আলামত নষ্ট করা এবং পারিবারিক সহিংসতা ও শারীরিক আঘাত করা।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক দেওয়া পোস্টে বলেন, “অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।”
সন্দেহভাজন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি জামিলের রুমমেট বলে জানিয়েছেন প্রেস মিনিস্টার।
ফ্লোরিডায় লিমন ও বৃষ্টির মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে
লিমন ও বৃষ্টি স্বপ্ন বুনছিলেন সুন্দর আগামীর, পরিকল্পনা করছিলেন বিয়ের
পড়াশোনা করছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়। স্বপ্ন বুনছিলেন সুন্দর আগামীর। ঠিক করেছিলেন শিগগিরই বিয়ে করবেন দুইজন। পরিবারের একজনকে জানিয়েও ছিলেন সেই কথা; কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যান বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এমন সংবাদ প্রকাশ করেছে সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় শুক্রবার উদ্ধার হয়েছে জামিল আহমেদ লিমন এর মরদেহ। তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যেই লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে এপি।
একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানা গেলেও তার ভাই জাহিদ হাসান প্রান্ত এক ফেইসবুকে পোস্টে লিখেছেন “মাই সিস্টার ইজ নো মোর উইথ আস।”
যেভাবে নিখোঁজ
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রেস রিলিজে বলা হয়, লিমনকে ১৬ই এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার ট্যাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।
নিহত লিমন পরিবেশ, জলবায়ু ও নীতি বিশ্লেষণ নিয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা সুলতানা বৃষ্টির পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তাদের দুজনের বয়সই ২৭ বছর।
১৭ই এপ্রিল বিকাল পর্যন্ত লিমন ও বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু স্থানীয় পুলিশকে অবহিত করেন।
লিমনের ভাই জুবায়ের আহমেদ সিবিএস নিউজকে জানান, লিমন থিসিস নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে গত সপ্তাহে তাদের যোগাযোগ করতে না করেছিলেন।
লাশ উদ্ধার ও গ্রেপ্তার
এক সপ্তাহ নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজের ওপর থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায়, হিলসবোরো কাউন্টি পুলিশ।
সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শুক্রবার সকাল ৯টার দিকে লিমনের রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তার করা হয়।
হিলসবোরো কাউন্টির চিফ ডেপুটি জোসেফ মাউরার জানিয়েছেন, লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে হিশামকে কয়েকটি অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়: