জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
জঙ্গি হামলা নিয়ে আতঙ্কিত না হওয়ার কিছু নেই: সিটিটিসি
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএমআপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন
সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ নিয়ে `আতঙ্কিত হওয়ার কিছু নেই', বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়াও পুলিশ সদর দপ্তর প্রকাশিত চিঠিতে সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে- পুলিশের সকল রেঞ্জ, মহানগরী, জেলা ও সকল ইউনিটগুলোকে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা করছে জানিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা- জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলেন সিটিটিসি যুগ্ম কমিশনার। তিনি বলেন, “এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তবে তাদের সরবরাহ করা প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি।”
এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।