দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১এ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১২৫ মিলিয়ন ডলার।

তবে সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৪৫৯ মিলিয়ন ডলার।

১৬ই এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩৮ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ হাজার ৩৬৬ মিলিয়ন ডলার।