সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএমআপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এসব ঘটনা আগের সরকারের দমনমূলক চর্চারই ধারাবাহিকতা।
বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, তারেক রহমানের বিএনপি সরকারের উচিত মতপ্রকাশের স্বাধীনতায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। ভিন্নমত দমনে আইনের অপব্যবহারের বন্ধে সংশোধনেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে চারজন গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আছেন গত ১৭ই এপ্রিল গ্রেপ্তার হওয়া হাসান নাসিম। এছাড়া জামায়াতে ইসলামীর দুইজন সমর্থক ও শ্রীনগরে একজন গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের উপ-এশিয়া পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, “বাংলাদেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলে স্বাধীনতা ও মানবাধিকার দাবি করার পর, নতুন সরকারের উচিত সংস্কারের রাজনৈতিক আগ্রহ দেখানো।”