খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় যে সব বিদেশি কূটনীতিকরা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন  ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করসহ কয়েকজন। ভুটান, মালদ্বীপসহ আরও কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরাও বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। 

ড. এস জয়শঙ্কর

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে পৌছেঁছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার বেলা ১২ টা বিশ মিনিটে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার বিকেলেই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে এস জয়শঙ্করের।

সরদার আয়াজ সাদিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

পাকিস্তান হাই কমিশন থেকে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের আসার কথা থাকলেও সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে।

ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তিনি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঢাকায় এসেছেন  নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।

বালা নন্দ শর্মা

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আরও  এসেছেন  নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। মঙ্গলবার রাতেই ঢাকায় এসেছেন তিনি।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ১লা জানুয়ারি কাঠমান্ডু ফিরবেন।

বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

এর পর তার স্বামী ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।

তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।