প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএমআপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
আর্থিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং।
তার বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের। ভাট্টার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে।
বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
‘‘আমার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থাকা অবস্থায় কোনো স্বার্থের সংঘাত যেন তৈরি না হয় কিংবা তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ে, তাই আমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি,’’ তিনি বলেন।
তিনি আরও জানান, তার শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। ‘‘নৈতিকতা আমার কাছে পদমর্যাদার চেয়েও বড়, আর জনবিশ্বাসের চেয়ে শক্তিশালী কিছু নেই।’’
২০২৫ সালের তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং গেল মার্চ মাসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু এক মাস শেষ হওয়ার আগেই আর্থিক অসততার অভিযোগে তাকে পদ ছাড়তে হলো।
ক্ষমতায় আসার পর বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন নেপালের সরকারের এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত ৯ই এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করা হয়।
আর্থিক বিতর্কের মুখে পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর