জুলাই মাস থেকে সারা দেশে প্রাথমিক পড়ুয়া শিক্ষার্থীদের একই রকম স্কুল ড্রেস ও পাটের ব্যাগ দিবে সরকার।বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।প্রথম শ্রেণি থেকে শুরু হবে এই কার্যক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও এতে যুক্ত হবে।তিনি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্মিলিতভাবে পরিকল্পপনা বাস্তবায়ন করবে।মাহদী আমিন জানিয়েছেন, প্রত্যেক মাসে দুইটি করে উপজেলায় দুইটি স্কুল দিয়ে শুরু হবে এই কার্যক্রম।প্রথম মাসে এক লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দিতে চায় সরকার।ধনী গরিবের পার্থক্য কমিয়ে সমতা নিশ্চিতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান এই উপদেষ্টা।
স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
জুলাই মাস থেকে সারা দেশে প্রাথমিক পড়ুয়া শিক্ষার্থীদের একই রকম স্কুল ড্রেস ও পাটের ব্যাগ দিবে সরকার।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
প্রথম শ্রেণি থেকে শুরু হবে এই কার্যক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও এতে যুক্ত হবে।
তিনি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্মিলিতভাবে পরিকল্পপনা বাস্তবায়ন করবে।
মাহদী আমিন জানিয়েছেন, প্রত্যেক মাসে দুইটি করে উপজেলায় দুইটি স্কুল দিয়ে শুরু হবে এই কার্যক্রম।
প্রথম মাসে এক লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দিতে চায় সরকার।
ধনী গরিবের পার্থক্য কমিয়ে সমতা নিশ্চিতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান এই উপদেষ্টা।