কিয়েভে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

ইউক্রেইনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার কিয়েভের দক্ষিণাঞ্চলীয় শহর হলোসিভস্কিতে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেতে এই তথ্য জানা যায়। 

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোর বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক ব্যক্তি রাস্তায় মানুষজনের উপর এলোপাথারিভাবে গুলি চালাতে শুরু করেন। এর পর পাশের এক সুপারশপে ঢুকে পড়েন। সেখানে আরও পাঁচজনকে জিম্মি করেন ওই বন্দুকধারী। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে বন্দুকধারীর সঙ্গে কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু জিম্মিকারীদের মধ্যেও একজনকে গুলি করে ওই বন্দুকধারী। 

এর পরই পুলিশ গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের বন্দুকযুদ্ধে সুপারশপের ভেতরেই হামলাকারী নিহত হয়। 

হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জন আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে একজন ১২ বছর বয়সী শিশুও রয়েছে। 

জেলেনস্কি আরও বলেন, হামলাকারী দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলের ডোনেৎস্ক অঞ্চলের বাসিন্দা। ভূখণ্ডটি অনেকদিন ধরে রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেইনের অ্যাটর্নি জেনারেল কোরুশলান ক্রাভেচল জানান হামলাকারী ৫৮ বছর বয়সী এবং মস্কো এর বাসিন্দা, তিনি একটি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালান। তবে কেন তিনি হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।