এনসিপিতে যোগ দিলো আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টির একাধিক নেতা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএমআপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের দুই শীর্ষ নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত।
একইসাথে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশীদ ও এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক।
রবিবার দুপুরে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগে-পরে আমরা এক ছিলাম। এখন আবার সাংগঠনিকভাবে এক হচ্ছি”
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনরায়কে অস্বীকার করা হয়েছে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস যেভাবে ছেয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকেই বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।”
বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপি’র প্রধান বলেন, “ঐক্যমত কমিশনে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটি বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।”
যে তরুণরা রাজনীতি করতে চান তাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন নাহিদ ইসলাম।