হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় আটকে আছে ২,১৯০টি জাহাজ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় দুই হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। তাদের মধ্যে ৩২০টিরও বেশি জ্বালানিবাহী ট্যাংকার। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, খুবই অল্পসংখ্যক জাহাজ এই গুরুত্বপূর্ণ রুটটি পার হতে পারছে। আটকে পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি বড়  গ্যাস ক্যরিয়ার ও ৫০টি বিশাল তেলবাহী ক্যারিয়ার রয়েছে। 

মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ৪৮ ঘণ্টায় মাত্র ছয়টি জ্বালানিবাহী জাহাজ এই পথ অতিক্রম করেছে। অন্যসময় প্রতিদিনই ১২০টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে।  

যে কয়টি জাহাজ যেতে পারছে তাদের আলাদা করে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। গত সপ্তাহ থেকে অনুমতি নিয়ে ৪৮টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।