নতুন সময়ে চলবে অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত পরে
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএমআপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম
চলমান জ্বালানির সংকট মোকাবিলার জন্য অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিংমল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে।
খাবার ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে রাত পৌনে নয়টায় শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। ২ ঘণ্টা ধরে চলা বৈঠকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক নিয়ে নাসিমুল গনি জানান, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানো হবে। এ সময়ে সরকারের নতুন কোনো যানবাহন কেনা হবে না। জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী কেনাও বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে। সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সভা-সেমিনারে ব্যয়ও ৫০ শতাংশ কমানো হবে।
তিনি আরও জানান, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পরে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেন তিনি।