ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএমআপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও বৌদ্ধ বিহার অধ্যক্ষদের জন্য সরকারি সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার এবং ৩৯৬টি গির্জা এই সম্মানীর আওতায় আসবে।
পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি মসজিদে মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য উপাসনালয়কে ৮ হাজার টাকা দেওয়া হবে।
মসজিদের ক্ষেত্রে এই টাকার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন।
অন্যান্য উপাসনালয়ে দেওয়া ৮ হাজারের মধ্যে প্রধান দায়িত্বশীল ব্যক্তি ৫ হাজার এবং ৩ হাজার টাকা পাবেন সহকারী ব্যক্তি।
এছাড়াও দুই ঈদে মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা ১ হাজার টাকা করে এবং অন্যান্য ধর্মের নেতারা তাদের প্রধান ধর্মীয় উৎসবে ২ হাজার টাকা উৎসব বোনাস পাবেন।
নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয় সম্মানীর এই টাকা।