পাঁচ দেশ থেকে রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার করল সরকার

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

পাঁচটি দেশ থেকে বাংলাদেশের মিশন প্রধানকে প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে চারজনই অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

পর্তুগালে এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল আনসারী ও মালদ্বীপে মো. নাজমুল ইসলামকে বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগ রাষ্ট্রদূত-হাইকমিশনার হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এদের সবাইকে প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যুক্তরাজ্যে নিয়োগ পান।

প্রত্যাহার করা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের যত দ্রুত সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয় সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।