মির্জা আব্বাসের মানহানি মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএমআপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত ।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির মামলার মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের কাছে পরাজিত হওয়ার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
বাদীর দাবি, তার বিভিন্ন বক্তব্য ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ার ফলে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মান নষ্ট হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে মামলার আবেদনে দাবি করা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী।
নির্বাচনি ফলাফল অনুযায়ী, মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।