বাংলাদেশের সাথে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক জোরদার করতে চায় ভারত
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএমআপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
বাংলাদেশের সাথে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক জোরদার করতে চায় ভারত
বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত। এজন্য জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের হাইকমিশনার। তিনি জানান এতে সৌজন্য সাক্ষাত ছাড়িয়ে প্রাথমিক বিনিময় হয়েছে।
প্রণয় ভার্মা বলেন, “আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি পুনর্ব্যক্ত করেছি যে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে আগ্রহী।"
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
নির্বাচনপরবর্তী সময় থেকেই বাংলাদেশ সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
নির্বাচনের পরপরই গত ১৩ই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিন দুই নেতার মধ্যে টেলিফোনে কথাও হয়।
পরে ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণের সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় সফর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন।

বিষয়: