তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করল বিএনপি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে বসেন বিএনপির নির্বাচিত সদস্যরা।

ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে সংসদ সদস্য হিসাবে শপথ নেন বিএনপি ও জোট থেকে নির্বাচিত এমপিরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কবিহীন গাড়ি ও সরকারি বরাদ্দে কোনো প্লট নেবেন না।