তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএমআপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব
তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র আলাপকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী মঙ্গলবার শপথ নেবে নতুন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
তবে একই দিন ভারতের মুম্বাইয়ে ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার পূর্বনির্ধারিত সূচি থাকায় মোদী আসতে পারছেন না। তার প্রতিনিধি হিসেবে আসবেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত ছাড়াও চীন,পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকার প্রধানরা।
আগামী মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি।

বিষয়: