বিশ্বনেতাদের মধ্যে তারেককে প্রথম অভিনন্দন জানালেন মোদী
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএমআপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৩ই ফেব্রুয়ারি, শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম, এক্স-এ পোস্ট করে অভিনন্দনের বার্তা জানান তিনি।
পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”
ভারত-বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, “আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার প্রত্যাশায় আছি।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে।”
১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ লড়েছেন ২ হাজারেরও বেশি প্রার্থী।
বেসরকারিভাবে ফল ঘোষিত ২৯৬টি আসনের মধ্যে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয়ের পথ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ৭৬ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।