এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা ও ভোটের অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমি সকালেই খবর নিয়েছি, সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে যে খবর, সেটা হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।”

“আমি সবাইকে অনুরোধ করবো, সম্মানিত ভোটারদের অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

সেনাপ্রধান বলেন, “এই দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ, সেই নির্বাচন হতে যাচ্ছে।”

“সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে।”