জয় পেলে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রাধান্য দেবেন তারেক রহমান
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএমআপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
ভোট দিচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে ‘আশাবাদী’ দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আর সরকার গঠন করলে সবার আগে আইনশৃঙ্খলার উন্নয়নে ‘প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।
“আমি দৃঢ়ভাবে আশাবাদী জয়লাভের ব্যাপারে। জয় পেলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন করা, যেন সমগ্র দেশের মানুষ নিরাপদ বোধ করে,” বলেন বিএনপির চেয়ারম্যান।
‘কিছু অনাকাঙ্ক্ষিত’ ঘটনার খবর পাওয়া গেছে বলে জানান তিনি।
“বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে।”
তারেক রহমান বলেন,“বাংলাদেশের মানুষ যদি আজকে বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা সক্ষম।”
ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

বিষয়: