পৌনে এক কোটি টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমীর আটক
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএমআপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ।
নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আলাপকে বলেন, “বিপুল টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে আমরা (পুলিশ) এখনও গুণে দেখিনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।”
অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নীলফামারী পুলিশ সুপার বলেন, “টাকার উৎস বা ব্যবহার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ম্যাজিস্ট্রেট আসছেন তিনি এলে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।”
ভোটের আগের দিন সকালে বেলাল উদ্দিন প্রধান ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন।
পরে জামায়াত ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে দাবি করে ওই ব্যক্তি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি বৈধ উপায়ে ঢাকার বিমানবন্দরের কাস্টমস কতৃপক্ষকে অবহিত করেই টাকাটা বহন করছিলেন।
এই আটকের ঘটনাকে 'সাজানো' বলেও দাবি করেছে জামায়াত।