খালেদা জিয়ার মৃত্যু

শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসার কথা ভুটান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীও।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা আছে।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডাংঘেল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে।

বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা।