খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে নাহিদ ইসলামের পোস্ট
আলাপ রিপোর্ট
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএমআপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেইসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার ৩০এ ডিসেম্বর দেয়া পোস্টে খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শের বিষয়গুলো তুলে ধরে নাহিদ লিখেছেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল।”
খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি জানিয়ে তিনি লিখেছেন, “দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।"
নাহিদ ইসলাম তার আত্মার মাগফিরাতের কামনা করে ও তার পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্টটি শেষ করেন।
খালেদা জিয়ার মৃত্যু

বিষয়: