প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএমআপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অংশ নেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় নিয়ে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা হবে। এতে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারাও অংশ নেবেন।
বিভিন্ন দেশের কূটনীতিকরাও এই জানাজার সময় উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করেন তিনি। তিনি জানান, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।
এ সময় যাত্রাপথে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান শফিকুল আলম।
৩০এ ডিসেম্বর মঙ্গলবার ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যু
জানাজায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

বিষয়: